সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হচ্ছে। ‘এ ব্রোকেন ড্রিম : রুল অব ল’ হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি’ নামক আত্মজীবনী গ্রন্থে বিভ্রান্তিমূলক তথ্য এবং ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আপত্তিকর ও মানহানিমূলক মন্তব্যের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর পক্ষেনিউ ইয়র্ক সিটির বিখ্যাত একটি ল’ ফার্ম গত ২৭ সেপ্টেম্বর এ মামলার কার্যক্রম শুরু করেছে। ওই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, মামলার সামগ্রিক প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই ফেডারেল কোর্টে আবেদন করা হবে।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরী বলেন, আমার ল’ ফার্ম কাজ শুরু করেছে। মামলার গতি-প্রকৃতি নিয়ে এরই মধ্যে মার্কিন অ্যাটর্নিদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। কী পরিমাণ ক্ষতিপূরণ দাবি করা হবে- সেটি এই সাবেক বিচারপতির ব্যাকগ্রাউন্ড চেক করার মধ্যদিয়ে ধার্য করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে শিগগিরই।
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “সিনহার বইটিতে যদি কোনো বর্তমান বিচারপতি সম্পর্কে কোনো কথা বলা থাকে এবং তারা যদি মনে করেন, তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।”





