রুদ্ধদ্বার বৈঠকে বসেছে ২০ দলীয় জোট। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খানসহ ২০ দলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে জানান, জোটের বৈঠকে সবগুলো শরিকদলের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

বৈঠকে শরিক দলগুলোর মধ্যে আছেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, খেলাফত মজিলসের মহাসচিব আহমদ আবদুল কাদের, কল্যাণ পাটির্র চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইব্রাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জমিয়তের (একাংশ) মহিউদ্দীন ইকরাম, জমিয়তের (অপর অংশ) নূর হোসাইন কাসেমী, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আবদুর রকিব, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।

বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অবস্থা, আগামী নির্বাচন, জাতীয় ঐক্য প্রক্রিয়াসহ নানা বিষয়ে কথা হবে বলে জানা গেছে। এ ছাড়াও আন্দোলন ও জোটের নানান বিষয়ে নেয়া হতে পারে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।