ময়মনসিংহে পৃথক অভিযানে হত্যা মামলার পলাতক আসামিসহ ৩ ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হেরোইন ও ২০ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বুধবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলার নান্দাইল , ঈশ্বরগঞ্জ ও ফুলপুর উপজেলায় এইবিশেষ অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নান্দাইল উপজেলার আব্দুর রাজ্জাক হত্যা মামলার পলাতক আসামি হাবিবুর রহমান (৫০), ঈশ্বরগঞ্জ উপজেলার ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু তাহের (৪৭) এবং ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার থেকে বিশ কেজি গাঁজাসহ ব্যবসায়ী কামরুল হাসান কাজল(৫৫)।
ওসি আরও জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হত্যা মামলার আসামি ছাড়া অন্য আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’





