বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) নয়াপল্টন ভাষানী ভবনে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মহিলা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে একটি জাতীয় ঐক্য সৃষ্টি করে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানোর কথা বলে গেছেন। আমরা একটা জাতীয় ঐক্য করেছি। ইনশাআল্লাহ এই ঐক্যের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। এবং এই সরকার বাধ্য হবে আমাদের সঙ্গে সংলাপে বসতে। কারণ সংলাপ ছাড়া কোনো নির্বাচন হবে না।

মওদুদ আহমদ আরও বলেন, ‘সরকার যদি মনে করে ৫ জানুয়ারির মতো আরেকটা নির্বাচন করে ক্ষমতায় আসবে তাহলে আমি বলব তারা দিবাস্বপ্ন দেখছেন। বাংলাদেশে এটা আর কখনোই সম্ভবপর হবে না। খালেদা জিয়াকে মুক্ত করে জাতীয় ঐক্যের মাধ্যমে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করব।’