ইউএস বাংলা এয়ারলাইন্সকে ছাড়ছেই না দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনার কবলে পড়ছে বিমান । তবে এবার অল্পের জন্য রক্ষা পেল ১৬৪জন যাত্রী !জানা যায়,ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে মুখ থুবড়ে পড়েছে। বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে কাজ করছে বিমান কর্তৃপক্ষ।
ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে বিএস- ১৪১ ফ্লাইটটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটিতে পড়ে। সেখান থেকে দ্রুত কাছের বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানতে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়।
ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, যাত্রীদের অক্ষত অবস্থায় নামানো সম্ভব হয়েছে। তিনি বলেন, সম্ভবত উড়োজাহাজটির সামনের অংশে কোনও একটি ত্রুটি ধরা পড়ার পড়েই তা দ্রুত অবতরণের সিদ্ধান্ত হয়।
অবতরণের সময় ফ্লাইটটি মুখ থুবড়ে পড়ে, তার কি কারণ জানতে চাইলে কামরুল বলেন, নোজ ডাউনে কোনও একটি সমস্যা ছিলো বলেই এমনটা হয়েছে।
এ ঘটনার ব্যাপারে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের সিভিল এভিয়েশন বিভাগের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জাহান জানিয়েছেন, বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে ডিএস ১৪১ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। সেটির দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার পৌঁছার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানের সামনের চাকা না খোলায় সেটি কিছুক্ষণ চট্টগ্রামের আকাশে চক্কর দেয়। পরে দুপুর দিয়ে ১টা ২০ মিনিটে সেখানে জরুরি অবতরণ করে। বিমানটিতে মোট ১৬৪ জন যাত্রী ছিল। এদের মধ্যে ১৫৩ জন প্রাপ্তবয়স্ক, পাঁচজন ক্রু এবং চারটি শিশু।
এই দুর্ঘটনার কারণে শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের ওঠা-নামা বন্ধ রয়েছে। যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীমউদ্দিন।তবে দ্রুত তা স্বাভাবিক হবে বলে তিনি জানান।





