মায়ের কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছিলেন শারীরিক প্রতিবন্ধী হৃদয় সরকার। পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে প্রশংসার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জোয়ারে ভেসেছিলেন হৃদয় ও তার মা।সোমবার দুপুরে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হলে দেখা যায়, হৃদয় ‘খ’ ইউনিটে ৩৭৪০তম হয়েছেন।মায়ের অসাধারণ ত্যাগ, পরিশ্রম ও ভালবাসায় দেশের সর্ব্বোচ বিদ্যাপীঠে হাজার হাজার শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করেই পাশ করেছে সে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ামনুযায়ী কোটার সুবিধা পেতে হলে মেধায় পাশ করতে হয়। আর তাই আশা করা যাচ্ছে, হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের কোন একটি বিষয়ে পড়ার সুযোগ পাবেন। এতে তার মায়ের পরিশ্রম সফল ও স্বপ্ন পূরণ হবে।
খোঁজ নিয়ে জানা যায়, হৃদয়ের বাড়ি নেত্রকোনায়। তিনি হাঁটতে পারেন না। এছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করেনা। কলেজে পড়াকালীন প্রতিদিন তার মা তাকে ৪তলার শ্রেণীকক্ষে পৌঁছে দিতেন আবার নিয়ে আসতেন। মায়ের জোরেই সে এই পর্যন্ত এসেছে। হৃদয় ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ পেয়েছেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় মায়ের কোলে চড়ে ভর্তি পরীক্ষা দিতে আসে হৃদয়। মায়ের কোলে চড়ে শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর ছবি তখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, হৃদয় সরকার ১২০.৯৬ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।





