প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে দুর্নীবাজরা ঐক্যব্দ দিচ্ছেন। জনগণ যদি তাদের ভোট দেয় তবে দিবে, আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। কারণ আওয়ামী লীগ সব সময় সততায় বিশ্বাস করে।জনগন ভোট দিলে ক্ষমতায় থাকবো, না দিলে থাকবো না’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সবার হাতে ট্যাব-মোবাইল। এর খারাপ দিক যেনম আছে, তেমন ভালো দিকও আছে। তাই সমাজের শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা দিতেই ডিজিটাল আইন করা হয়েছে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনের আগে আর আমেরিকায় আসার সুযোগ হবে না। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। আপনাদের আত্মীয়-স্বজনদের বলবেন নৌকায় ভোট দিতে। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশের উন্নয়ন হয়, আর অন্যরা থাকলে শুধু দুর্নীতি হয়।





