শিগগিরই বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়া হয়জাতীয় ঐক্যের সমাবেশ থেকে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এই ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে ড. কামাল হোসেন দিশেহারা জাতিকে পথ দেখাচ্ছেন বলে মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যখন জাতি একটি মুক্তির পথ খুঁজছে তখন তিনি পথ দেখিয়ে সামনে নিয়ে আসছেন।

আমরা আশা করবো তার নেতৃত্বে দ্রুত ঐক্যের মাধ্যমে লক্ষে পৌঁছবো।’ মির্জা ফখরুলের এই বক্তব্যে ড. কামাল হোসেনের নেতৃত্বে আন্দোলনে যাওয়ার বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে উঠলেও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন আলাদা কথা। কারো একক নেতৃত্বে কিছু করার সিদ্ধান্ত হয়নি বলে জানালেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এখন কারোর একক নেতৃত্বে কিছু হবে এমনটা এখনো হয়নি। যার যার অবস্থান থেকে সবাই সামনে এগিয়ে যাচ্ছে। এখানে একতা থাকলেই যথেষ্ট।’

ঐক্যের নেতৃত্ব নিয়ে ধুম্রজালের মাঝেই দলের শীর্ষনেতাদের কেউ কেউ হতাশ খোদ বিএনপি’র আন্দোলন তৎপরতায়। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলছেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে যে ধরনের আন্দোলন হওয়ার কথা ছিল তা হয়নি। এতে কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রতিবাদের ভাষা, প্রতিরোধের ভাষা যেভাবে উপস্থিত করতে হয় সেভাবে আমরা উপস্থিত নই। মানুষ হতাশ হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরাও হতাশ হচ্ছে। আমাদের সব কিছু আছে, তবুও কেন পারছি না। আমাদের আন্তরিকতার অভাব না উদ্যোগের অভাব।’