লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় ডাকবাংলা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, নাটোরের সংসদ ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসরাফিল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান ও অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।





