ভিন্ন ধর্মের ছেলের সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিলেন পরিবারের লোকজন। আর সে কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল সতেরো বছর বয়সী এক ছাত্রী। নবম শ্রেণির ঐ ছাত্রীর নাম প্রিয়াঙ্কা সর্দার। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত দমদমা গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, প্রিয়াঙ্কার সঙ্গে সম্প্রতি ভিন্ন ধর্মের এক যুবকের সম্পর্ক হয়। সে নিয়ে বুধবার দুপুরে প্রিয়াঙ্কাকে বকাবকি করেন বাবা ও মা। অন্য ধর্মের ছেলেদের সাথে মেলামেশা করতে বারণ করেছিলেন তারা। আর সে কারণেই বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ঘরে সিলিং পাখার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ঐ ছাত্রী।
বুধবার রাতে দীর্ঘক্ষণ মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি প্রিয়াঙ্কা। পরে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় প্রিয়াঙ্কার মরদেহ। তড়িঘড়ি তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।





