মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ২ কোটি নারীকে স্বাবলম্বী করতে সমন্বিত কর্মসূচী হাতে নিয়েছে সরকার। ইউনিয়ন পর্যায়ে সারাদেশে প্রায় ৪৫ হাজার কিশোরী ক্লাব গঠন করা হচ্ছে খুব শিগগিরই। এই প্রকল্পে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সরকারের ব্যয় হবে ৫শ কোটি টাকারও বেশি। 'তথ্যআপা' প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের ১ কোটি নারীকে তথ্য সেবা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, মহিলাদের ঘরে বসে আয় বর্ধন (আইজিএ) প্রকল্পের বাস্তবায়নের কাজ সরকার চালিয়ে যাচ্ছে। এখানেও প্রায় ৩ লাখ নারীকে ১৭টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে।

আজ সোমবার বিকেলে নরসিংদীর পলাশে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পলাশের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ারা বেগম, যুগ্ম সচিব নুরুনাহার, পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র মো. শরীফুল হক, সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক, বিএফএ এর পরিচালক আল-মুজাহিদ হোসেন তুষার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা প্রমুখ।