‘একাদশ সংসদ নির্বাচনে দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্যই মানুষ আবার নৌকায় ভোট দেবে।’ তিনি বলেন, ‘আমি ছয় মাস পরপর সার্ভে রিপোর্ট করছি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আমাদের জনপ্রিয়তা বাড়ছে। প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে। দুই একজন বাদে অধিকাংশ এমপির অবস্থা ভালো , গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘টানা দুইবার ক্ষমতায় থাকা এবং সেইসাথে জনপ্রিয়তা ধরে রাখা সচরাচর হয় না। কিন্তু আমরা পেরেছি। কারণ, জাতির জনক আমাদের সেই আদর্শ শিখিয়েছেন। দিনরাত আমি মানুষের জন্যই কাজ করছি।’
শেখ হাসিনা বলেন, ‘যারা সরকারের কোনো উন্নয়ন দেখে না তারা চোখ থাকতে অন্ধ। তাদের মনের দরজা বন্ধ। এ সরকারের ভালো কাজ তাদের চোখে পড়ে না। যারা মানুষ হত্যা করে, গ্রেনেড হামলা করে, অর্থ লুটপাট করে তাদেরই তারা পছন্দ করে।’





