বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্র ছেড়েছেন । খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ সরকারের উপর চাপ বাড়াতেই বিএনপি মহাসচিবের এই সফর করেন । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সে বিষয়ে ফখরুল কিছু বলেননি। ঢাকায় বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, দেশের সার্বিক অবস্থা তুলে ধরতেই এই সফরে গেছেন মহাসচিব। বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাদের আলোচনা হয়, এটা তারই একটি অংশ।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করে ওয়াশিংটন রওনা হন ফখরুল। শুক্রবার পররাষ্ট্র দপ্তরের বৈঠকের পর বিকালেই ওয়াশিংটন ছাড়েন তিনি।





