রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজা সংলগ্ন ব্রিজের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো চ-১৬-০০৫৬) পানিতে পড়ে গেছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গাড়িটি সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম আহত হয়েছেন। গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিল না।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে জানান, গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর তারা এসে গাড়িটি উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে। গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারালো তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।





