একাদশ জাতীয় নির্বাচনের সবময় ঘোষনা করেছে ইসি সচিব।তারপর থেকে দেশের রাজনীতিক দলগুলো উঠে পরে বসেছে তার মধ্যে অন্যতম যুক্তফ্রন্ড।এদিকে, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
নেতৃত্বে বৃহত্তর জাতীয় ঐক্যের ৭দফা ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় জাতীয় শহিদ মিনারে ৭দফা ঘোষণা করবেন ড. কামাল হোসেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রবের বাসায় যুক্তফ্রন্ট নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।এর আগে রাত আটটার দিকে রবের উত্তরার বাড়িতে বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো অনেকে।
জানা গেছে, বৈঠক শুরুর আগেই আ স ম রবের বাড়ির বাইরে উপস্থিত হন সাদা পোশাকের পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলরা।আ স ম রবের রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়েজী বৈঠক শুরুর আগে বলেন, ‘যুক্তফ্রন্ট ও গণফোরামের বৈঠক হবে।’জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, ‘যুক্তফ্রন্টের কমর্সূচি নিরূপণ এবং ড. কামাল কীভাবে কাজ করবেন, এ নিয়ে আলোচনা হবে।
এসময় রাত সাতটা চল্লিশে রবের বাসায় প্রবেশ করেন ড. কামাল হোসেন। আঙ্গিনায় গিয়ে কামাল হোসেনকে অভ্যর্থনা জানান জেএসডি’র সভাপতি রব। এর দুই সপ্তাহ আগে ড.কামাল হোসেনের বাড়িতে বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে ড. কামাল ও বি চৌধুরী ঐক্যমত পোষণ করেন।তবে দেখার বিষয় শেষ পর্যন্ত কতটা ঐক্যে করতে পরেন মানুষকে।





