ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে পঞ্চম স্তম্ভ।এটি যাদের ওপর ফরজ হয়েছে তারাই করে থাকেন ।প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যাক লোক হজ পালন করতে সৌদি আরব যান।হজ করতে গিয়ে অনেক বাংলাদেশির মৃত্যু হয়েছে । এমনি গত মঙ্গলবার এক বাংলাদেশি সৌদি আরবে মারা গেলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কাকডাকা ভোরে জেদ্দা বিমানবন্দরে সস্ত্রীক বসে আছেন নওগাঁ জেলার মহাদেবপুরের মো. আব্দুল হামিদ। পবিত্র হজ পালন শেষে (বুধবার) সকাল সোয়া ৭টায় জেদ্দা বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে (এসভি ৩৮৫২) তাদের দেশে ফেরার কথা।
এক মাসেরও বেশি সময় পর স্বজনদের মাঝে ফেরার আনন্দে দু’জনের চেহারাতেই খুশির ঝিলিক। সৌদি এয়ারলাইন্সের কাউন্টার থেকে জমজমের পানি সংগ্রহ করে তারা বাংলাদেশ প্লাজায় চেক ইন এর অপেক্ষা করতে থাকেন।
চেক ইনের ডাক পড়লে সামনে এগিয়ে যেতে থাকেন মো. আব্দুল হামিদ। হঠাৎ করে দাঁড়ানো থেকে মাটিতে ধপাস করে পড়ে যান। মাথা ফেটে যায়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এ সময় হজ অফিস জেদ্দায় কর্মরত চিকিৎসক ছুটে আসেন। পরীক্ষার পর চিকিৎসক মো. আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। এ সময় স্ত্রীর আহাজারিতে বিমানবন্দর এলাকা ভারি হয়ে ওঠে।
জেদ্দা হজ টার্মিনালে কর্তব্যরত কর্মকর্তা কবীর আল-মামুন এ করুণ মৃত্যুর প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, দু’জনের একসঙ্গে দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত স্ত্রী একাই চলে যান। পরে ফ্লাইট পেতে সমস্যা হবে জানালে মো. আব্দুল হামিদের স্ত্রী একাই দেশে ফিরে যান।যদিও তাৎক্ষণিকভাবে মরহুম আব্দুল হামিদের স্ত্রীর নাম জানাতে পারেননি ওই কর্মকর্তা।
উল্ল্যেখ্য, এ বছর ৫২৮টি এজেন্সি এবং সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে সৌদি আরব আসেন ১লক্ষ ২৭ হাজারের বেশি বাংলাদেশি।চলতি বছর এ নিয়ে ১২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০২ জন পুরুষ ও ২১ জন নারী।





