জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস , বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ পেয়ে মির্জা ফখরুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র গেছে।আজ বৃহস্পতিবার জাতিসংঘের সদর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
দপ্তরে সংস্থার রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকারের সঙ্গে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বৈঠকে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন সম্পন্ন করতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাবেন বিএনপি নেতারা। তবে যে কোনো সংকট নিরসনে বিবাদমান দু’পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করার রেওয়াজ থাকলেও গতকাল বুধবার রাত পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের কাউকে আমন্ত্রণ জানায়নি জাতিসংঘ।
অবশ্য বিএনপি নেতাদের জাতিসংঘে যাওয়ার বিষয়টিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। এতে তাদের কোনো আপত্তিও নেই। অন্যদিকে জাতিসংঘের মহাসচিবের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।
তারা আশা করছেন, জাতিসংঘের এ উদ্যোগ সংকট সমাধানে ভূমিকা রাখবে। রাজনৈতিক বিশ্নেষকরা বলছেন, জাতিসংঘ বিশ্বের যেকোনো দেশের সৃষ্ট সমস্যা সমাধানের উদ্যোগ নিতেই পারে। তবে বিবদমান দু’দলের নেতাদের সঙ্গেই বৈঠক করা জরুরি। একইসঙ্গে তারা নিজেদের সমস্যা নিজেরা বসে সমাধানের ওপরই গুরুত্ব আরোপ করেছেন। তাদের মতে, বিদেশিদের মাধ্যমে সমাধানের আশা মোটেই সম্মানজনক নয়।





