সামনে আসছে জাতীয় নির্বাচন। এ নিয়ে ইতিমধ্যে সবার মাঝে কাজ করছে টান টান উত্তেজনা। কিন্তু এখনও অনেকেরই সংশয় আছে যে বিএনপি নির্বাচনে আসছে কিনা। তবে এরই মধ্যে তোর জোর শুরু হয়ে গেছে বিএনপির মধ্যে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারকে ক্ষমতা ছাড়তেই হবে। আর কোনো উপায় নেই। কাজেই সাধারণ মানুষের দাবি উপেক্ষা করলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, তারা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র ও সমাজের স্থিতি ভেঙে ফেলতে ষড়যন্ত্র করছেন।

তার অভিযোগ, আবারও নতুন করে বিশেষ ক্ষমতা আইনে বা নিজেরাই নাশকতার মতো ঘটনা ঘটিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে।

তিনি বলেন, গত কয়েক দিনে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসব মামলা পরিকল্পিত বলে মন্তব্য করেন রিজভী।

বিএনপির এ নেতা বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর খুন, জখম, ধর্ষণ,অত্যাচারের বর্বোরচিত পৈশাচিকতা আওয়ামী লীগের শাসন আমলেই ঘটে, আওয়ামী লোকজনদের দ্বারাই। আওয়ামী এ আমলেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অনেক ঘটনা এখনও রহস্যজনক।’

‘তাদের ব্যক্তিগত, সাংগঠনিক ও ধর্মীয় সম্পত্তির ওপরও আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগের লোকেরা হামলা করেছে। আওয়ামী লীগের লোকেরাই তাদের ঘর-বাড়ি জায়গা জমি দখল করেছে, আগুন দিয়ে মন্দিরসহ তাদের উপাসনালয় জ্বালিয়ে দিয়েছে। আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের ভিকটিম করে শুধুমাত্র ক্ষমতায় টি‌কে থাকার জন্য।’