সারাদেশে প্রতিনিয়ত আত্ম হত্যার ঘটনা অহরহ ঘটছে । আত্মহত্যা করার পিছনের কারণ গুলোতে দেখা যায় সাধারন ঘটনাকে কেন্দ্র করে আত্মহত্যার পথকে বেছে নেয়।তবে এবার ঘটলো ভিন্ন ঘটনা মেয়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ায় আত্মহত্যা করলেন মা ।জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মেয়ে পালিয়ে বিয়ে করায় আত্মহত্যা করেছেন আয়শা বেগম (৩৫) নামে এক মা। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এ ঘটনা ঘটে।রবিবার (২ সেপ্টেম্বর) সকালে শোবার ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত গৃহবধূ আয়শা বেগম উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানান, তিন মাস আগে আয়শা বেগমের বড় মেয়ে আফরুজা বেগম প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ঈদে মেয়ে-জামাই বাড়ি চলে আসেন। এতে মেয়ের সঙ্গে অভিমান করে গত সপ্তাহে তিনি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নেওয়ায় বেঁচে যান তিনি পরে আবারও তিনি পাশের তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা দেখে ফেলায় সে যাত্রাও বেঁচে যান তিনি।
পরে শনিবার (১ সেপ্টেম্বর) রাতে শোবার ঘরে সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ আয়শা বেগম। সকালে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ আত্মহত্যার ঘটনায় আদিতমারী থানার ওসি মাসুদ রানা বলেন,আত্মহত্যার ঘটনাটি সত্য ,ময়নাতদন্তে জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে ।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।





