আজ রবিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্য সমাপ্ত নেপাল সফর বিষয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এই সংবাদ সম্মেলনে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না যাওয়া আর বিএনপি ছাড়া নির্বাচন হবে না বলে দলের নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান একজন গণমাধ্যমকর্মী।

জবাবে শেখ হাসিনা বলেন, ‘তারা যেটা যাচ্ছে, খালেদা জিয়ার মুক্তি, তাদেরকে কোর্টের মাধ্যমে আসতে হবে। আর দ্রুত চাইলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। এটাই সংবিধানের বিধান।