সারাদেশে ধর্ষনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না নিজের মেয়েও। লম্পটদের লালসার শিকার হচ্ছে দেশের হাজারো নারীও শিশু ।এবার ধর্ষনের শিকার হলেন ছয় বছরের এক শিশু।জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাঁঠালের লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে শিশুটির মা বাদী হয়ে প্রেমা দাস (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার দেওভোগ আখড়া এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করে শিশুটি। গত ২৮ জুলাই শিশুটি বাসার পাশে দিঘীর পাড়ে খেলা করছিল। এ সময় একই এলাকার প্রেমা দাস শিশুটিকে কাঁঠাল খাওয়ানোর কথা বলে তার বাসায় নিয়ে যান। এরপর শিশুটিকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করেন।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে প্রেমা দাসের দরজার সামনে শিশুটিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পান শিশুটির মা। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।শিশুটি সুস্থ হওয়ার পর আজ দুপুরে তার মা ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

এমন ন্যাক্কারজনক ঘটনার ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বলেন,থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের অভিযান চলছে ।আসা করছি অতিদ্রুত আটক করতে পারব।