ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয়ের প্রকল্প প্রস্তাবই এখনো অনুমোদন হয়নি। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার জন্য আইনও সংশোধন করা হয়নি। কিন্তু গত জুলাই থেকে হাজার কোটি টাকার ইভিএম কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বেশির ভাগ রাজনৈতিক দল জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে। বড় পরিসরে ইভিএম ব্যবহার করার মতো প্রস্তুতিও নির্বাচন কমিশনের (ইসি) নেই।

আবার সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে নির্বাচন-সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশও (আরপিও) সংশোধন করতে হবে।

কেরানীগঞ্জের আটিবাজারে ঢাকা জেলা পুলিশ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ইভিএমের ওপর ভর করে নয়, জনগণের ভোটে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।

মন্ত্রী বলেন, ‘এক এগারোর কুশীলবরা এবং আইএসের এজেন্ট বিএনপি-জামায়াত গাঁটছড়া বেঁধেছে, কীভাবে নির্বাচনকে ভণ্ডুল করা যায়। এরা বুঝে, নির্বাচনে এদের জয়লাভ করার কোন সম্ভাবনা নাই।’

তিনি বলেন, ‘আমাদের আস্থা জনগণের প্রতি। ইভিএমের প্রতি আমাদের আস্থা নাই। ইভিএম আমাদের ক্ষমতায় এনে দেবে, আমরা সেই নীতিতে বিশ্বাস করি না