আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে নির্বাচনে হেরে গেলে অজুহাতের সুযোগ নেই, তাই বিএনপি এর বিরোধিতা করছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইভিএম নিয়ে তাদের এ অভিযোগ অবান্তর। নির্বাচনে হেরে গেলে কমিশন পক্ষপাত করছে। আর জিতলে কমিশন ভালো কাজ করছে, বিএনপির এই ধরনের মনোভাব থেকে সরে আশা উচিত।’
শুক্রবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, তা হলে নির্বাচনের ট্রেন থেমে থাকবে না। বিএনপি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করে, আওয়ামী লীগের তাতে কিছু করার নেই।’
ইভিএম ব্যবহার দেশের নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।





