এই ঘটনাটি ঘটে পাবনার সাঁথিয়ায় গাঙ্গুহাটি গ্রামে। সুত্র জানায়, গতকাল বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার আতাইকুলা ইউনিয়নের প্রবাসীর কন্যা ও প্রথম শ্রেণির ছাত্রী প্রতিবেশী জমির আলীর বাড়িতে যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ সময় বাড়িতে কেউ না থাকায় জমির আলী শিশুটিকে ফুসলিয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ করে ।
শিশুটির চিৎকারে অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে গেলে জমির আলী পালিয়ে যান। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা।
শিশুর মা বাদী হয়ে সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানায় অভিযোগ দেন। থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতে জমির আলীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
আতাইকুলা থানার (ওসি) মাসুদ রানা বলেন , ঘটনাটি জেনেছি। শিশুটিকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





