সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত ও সমালোচিত আশরাফুল আলম। যিনি হিরো আলম নামেই সবার কাছে পরিচিত। ২০১৬ সালের ৪ জুন বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। এবার বগুড়া-৬ আসন থেকে এমপি নির্বাচন করতে চান তিনি। আপাতত কোনো দল থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত হিরো আলম।
হিরো আলম বলেন, ‘আমি ছোটবেলা থেকেই অনেক সাহসী। আমার এলাকার সবাই এটা জানে। আমি সবসময় সাহসী কাজ করি। এবার বগুড়া-৬ আসন থেকে এমপি নির্বাচন করবো।’
ইউপি নির্বাচন থেকে সরাসরি এমপি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে হিরো আলম বলেন, ‘আগে আমাকে এত মানুষ চিনতো না। তারপরেও মাত্র ৭২ ভোটে হেরেছিলাম। মানুষ আমাকে ভালোবাসে। এখন আমার পরিচিতি অনেক বেড়েছে। তাই এখন এমপি নির্বাচন করবো।’
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে আলোচনায় উঠে আসেন হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ মেলে তার।





