আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্য গড়তে তোড়জোড় শুরু হয়েছে রাজনৈতিক বিভিন্ন দলগুলোর মধ্যে। দুদিন আগে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা এ নিয়ে বৈঠকও করেছেন। কিন্তু সেই বৈঠকে ছিলেন না কৃষক শ্রমিক জনতা লীগ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এর মধ্যেই আজ সকালে মতিঝিলে গণফোরামের কার্যালয়ে দলটির সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বৈঠকে বসেন।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ড. কামাল হোসেনের চেম্বারে যান কাদের সিদ্দিকী। এসময় তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ কয়েকজন।তবে কি নিয়ে এই বৈঠক তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে জাতীয় ঐক্য গড়ার বিষয়েই আলোচনা হচ্ছ।

এদিকে, এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্য গড়তে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা বৈঠক করেন।বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন এবং যুক্তফ্রন্টের তিন দল বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী