দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া।অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেলেও এখনো ছাড়া পাচ্ছেন না তিনি। অন্যান্য ,মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে যার ফলে কারাগারে থাকতে হচ্ছে খালেদা জিয়াকে। মুক্তি পাচ্ছেন না এ নেএী। তবে এবার দারুণ এক সুখবর পেলেন কাগাগারে বসে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বির্তকিত বক্তব্য দেওয়ার অভিযোগে নড়াইলে করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া ছয় মাসের জামিন স্থগিত করেননি চেম্বার আদালত।

আজ দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনে নো অর্ডার বলে আদেশ দেন।

এই আদেশের ফলে নড়াইলের মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আপাতত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। একইসঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এদিকে এর আগে গত ১৩ আগস্ট এ মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গত ৫ আগস্ট নড়াইল জেলা ও দায়রা জজ খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন খালেদা জিয়ার।

উল্লেখ্য,গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন।বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।