প্রতিনিয়ত আমাদের চারিপাশে কতরকমের ঘটনাই না ঘটে চলেছে। তার সব আমারা জানতে না পারলেও কিছু কিছু খবর আমাদের আসলেই অবাক করে দেয়। এখন যেন কোন কিছুই এখন নিশ্চিত নয় কারো কাছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শিশু অপহরনকারী সন্দেহে আমিরুন নেসা(৬০) নামের এক বৃদ্ধা নারী ভিক্ষুককে গনপিটুনি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। সে কালকিনি পৌর এলাকার দক্ষিন রাজদী গ্রামের হাকিম তালুকদারের স্ত্রী। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকা সুত্রে জানাগেছে, প্রতিদিনের মত আমিরুন নেসা বুধবার দুপুরে পার্শবর্তী উপজেলা গৌরনদীর খাঞ্জাপুর এলাকার বাদুরতলা গ্রামে ভিক্ষা করতে গেলে একটি শিশু হাঠাৎ করে তার পিছু নেয়। এসময় স্থানীয় এলাকাবাসী তাকে শিশু অপহরনকারী সন্দেহে গনপিটুনি দেয়। এত করে তার দুচোখ মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আবুল হোসেন নামের একজনকে আটক করেছে গৌরনদী থানা পুলিশ।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা, রেজাউল করিম বলেন, ওই নারীর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার দুচোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাকে পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছি। গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম মনির বলেন, তাকে মারধরের ঘটনায় একজনকে আটক করেছি।

পরে এই বিষয়ে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রশাদ পাঠক বলেন, আমরা গৌরনদী থানা পুলিশকে এ ঘটনাটি অবহিত করেছি। এবং আইনগত ব্যবস্থা নিতে বলেছি।