র্ষণ, দিনে দিনে যেন বেড়েই চলেছে এর ভয়াবহতা। কোন ভাবেই যেন এর কোন নিস্পত্তি খুজে পাওয়া যাচ্ছে না। বরং মেয়েরা অনেকটাই যেন অসহায় এই নিকৃষ্ট কাজের কাছে। শিশু থেকে বৃদ্ধ কেওই এখন আর সুরক্ষিত না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বাক প্রতিবন্ধী নারী রুবিয়া বেগমকে (৪১) ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পর মরদেহ নিজ বাড়ি থেকে উদ্ধার করে থানা পুলিশ।
বুধবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল মধ্যরাতে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের দ্বিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বেতকা ইউনিয়নের দ্বিপুর এলাকার মতৃ আব্দুল মজিদ শেখের মেয়ে রুবিয়া বেগম এবং চার ভাই তিন বোনের মধ্যে তার আরো দুই ভাই প্রতিবন্ধী।
বেতকা ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ড মেম্বার রুজিনা বেগম জানান, প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে। নিজ বাড়িতে সিঁধ কেটে কে বা কারা ঘুমন্ত রুবিয়ার কক্ষে প্রবেশ করে ধর্ষণ করে। এরপর গলায় ওড়না পেচিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





