বাংলাদেশের রাজনীতিবিদের মাঝে অন্যতম একজন ব্যক্তি হলেন ড. কামাল হোসেন। তিনি একজন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি।গতকাল ড. কামাল হোসেনের বাসায় বৈঠক করছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট নেতারা।জানা গেছে কামাল হোসেনের বেইলী রোডের বাসায় রাত ৮টার দিকে এ বৈঠকে বসেন যুক্তফ্রন্টের নেতারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ড. কামাল হোসেনের বাসায় বেশ হাসিমুখে বৈঠকে অংশ নিতে এসেছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৈঠক শুরুর একটি ছবিতে দেখা গেছে ড. কামালের ডানপাশের সোফায় বসে আছেন মান্না। কিন্তু বৈঠক শেষে মুখ ভার করে ড. কামালের বাসা থেকে বের হলেন তিনি।
ড. কামালের বাসায় মঙ্গলবার (২৮ আগস্ট) রাতে বৈঠকে বসেন রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের শীর্ষ নেতারা। অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক চলাকালে ড. কামাল হোসেন মান্নাকে জিজ্ঞাসা করেন, ‘মান্না আপনার দলের আর লোক কোথায়? আপনার দলে তো আর কেউ নেই।’
ড. কামালের এমন প্রশ্নে বিব্রত অবস্থায় পড়েন মাহমুদুর রহমান মান্না। পরিস্থিতি সামলে নিতে তিনি উত্তরও দিয়েছিলেন।তবে বৈঠকের পুরো সময়ই মান্না ছিলেন নিশ্চুপ।
দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ড. কামাল হোসেন মান্নাকে কাছে ডাকেন। তবে মান্না এ সময় ড. কামালের কাছে না এসে দূরে দূরে ছিলেন।বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিং করা হয় যুক্তফ্রন্টের পক্ষ থেকে। এর পরপরই মলিন মুখে বৈঠকস্থল ত্যাগ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এদিকে, বৈঠক শেষে সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের বলেছেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমি বদরুদ্দোজা চৌধুরী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছি।





