ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আজ দুপুর দেড়টার দিকে এনা পরিবহনের একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈশ্বামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এ ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হাতহতদের নাম-পরিচয় জানা যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মো. হোসেন সরকার জানান, দুপুরে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈশ্বামুড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।