দুর্নীতির মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগিরই জোরাল কর্মসূচি দেয়ার কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের ৪০তম প্রতিষ্ঠা ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বার্ষিকীকে কর্মসূচি ঠিক করতে যৌথ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপি মহাসচিব। তবে এই জোরাল কর্মসূচি কী ধরনের হবে তা ব্যাখ্যা করেননি তিনি।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক দিন কর্মসূচি নেই- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘কথাটি ঠিক না। আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কর্মসূচি পালন করছি। সময়মত জোরালো কর্মসূচি আসছে। তখন দেখবেন কেমন কর্মসূচি দেয়া হয়।’
ফখরুল বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট। আমরা বলেছি, আমাদের চেয়ারপারসনকে মুক্তি দিতে হবে, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার হতে হবে, নির্বাচন কমিশনকে ভেঙে পুনর্গঠন করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সকল দলকে সমান সুযোগ দিতে হবে। এ কথাগুলো আমরা বারবার বলছি।’
‘একাদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এমন যদি হয় বিএনপি নির্বাচনে অংশ নিল না তাহলে কি নির্বাচন গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না।’
বিএনপিকে মাঠে মোকাবেলার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এ অবস্থায় বিএনপির প্রস্তুতি কেমন-এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘সরকার বিএনপি ছাড়া কাকে মোকাবেলা করবে? বিএনপি ছাড়া কোনো দল আছে নাকি?’
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন,আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, ওলামা দলের আব্দুল মালেক, যুবদলের নূরুল ইসলাম নয়ন, গিয়াস উদ্দিন মামুন, ছাত্রদলের নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।





