শহিদুল আলম, তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা চিত্র সাংবাদিক। তবে সম্প্রতি তিনি গুজব এবং ভুয়া খবর ছড়ানোর অভিযোগে জেল হাজতে আটক রয়েছেন। তবে অনেকেই ের বিরুদ্ধে মুখ খুলে যাচ্ছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক কারাবন্দি ফটো সাংবাদিক ড. শহিদুল আলমের মুক্তি দাবি করেছেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কারাগারে শহীদুল আলমের আটক থাকা ‘খুবই বিরক্তিকর যা অবিলম্বে সমাপ্ত হওয়া উচিৎ’ বলে মনে করেন টিউলিপ সিদ্দিক।
প্রতিবেদনে বলা হয় টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশকে তার নিজের নাগরিকদের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে। আশা করি আমাদের পররাষ্ট্র দফতর থেকে এমন একটি বার্তা পাঠানো হবে যা বন্ধুপ্রতীম হিসেবে দেখা যায়।
ইতোপূর্বে তার কারামুক্তির আহ্বান জানানো ব্যক্তিদের তালিকায় রয়েছেন নোবেল বিজয়ী থেকে শুরু করে চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, শিল্পী, লেখক এবং ধনাঢ্য ব্যবসায়ী।





