আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনকে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন মন্ত্রী, সচিবরা ও পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ।
সভা শেষে ওবায়দুল কাদের বলেন, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মরহুম মেয়র আনিসুল হক যে উদ্যোগটি নিয়েছিলেন, মালিকদের সঙ্গে যৌথভাবে এবং অনেকগুলো বৈঠকও তিনি করে গেছেন। তার মৃত্যুতে এই বিষয়টি আর এগোতে পারেনি।
‘আমরা এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে দায়িত্ব দিলাম। তার নেতৃত্বে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আনিসুল হক যে পথ দেখিয়ে গেছেন মালিক-শ্রমিকদের নিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেবেন সাঈদ খোকন। এতে উত্তর সিটিরও প্রতিনিধি থাকবেন।
এছাড়া সভায় বলা হয়, জাতীয় সড়কে জিরো গতির গাড়ি চলতে দেওয়া হবে না। সড়ক ও মহাসড়কে ইজিবাইক, লেগুনা, নছিমন-করিমন জাতীয় ছোট যানগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
সড়কের শৃঙ্খলা ফেরাতে এ রকম অন্তত ২০টি সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। এর মধ্যে অবশ্য বেশ কিছু সিদ্ধান্ত আগেই ছিল। সেগুলোই এখন কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
রাজধানীতে গণপরিবহনে ভাড়ার বিনিময়ে টিকেট দেওয়ার ব্যবস্থায় যাওয়া যাবে কিনা না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, মেয়র সাঈদকে প্রধান করে যে কমিটি করেছি সেই কমিটি এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ দেবে। আমরা সেই অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়ায় যাবো। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিটিং সার্ভিসের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এ সভায় নৌ পরিবহন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ।এ সিন্ধান্তে রাজধানীবাসীদের জন্য যাতায়াতের ব্যবস্থা উন্নতি হবে।





