বিভেক হীনতায় ভরে গেছে যুবসমাজ । যে কোন খারাপ কাজে বাধা খাচ্ছে না তারা । যুব সমাজ আজ ভয়ংকর দিকে যাচ্ছে দিন দিন ।তারি প্রতিফলনে বিভিন্ন অপকর্মে জরাচ্ছে । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ ফেনীর সোনাগাজীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজ ছাত্রীকে কুপিয়ে আহত করেছে স্থানীয় এক বখাটে। আহত কলেজ ছাত্রীর নাম আইরিন আক্তার (১৬)। সে সোনাগাজীর এনায়েত উল্লাহ মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
বখাটের নাম ডালিম। এই কাজে তাকে সহযোগিতা করেছে বন্ধু সোহাগ। সোমবার দুপুরে সোনাগাজীর দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানাযায়, আইরিনকে দীর্ঘ দিন ধরেই প্রেমের প্রস্তাব দিচ্ছিল বখাটে ডালিম। সোমবার তাকে একা পেয়ে ডালিম ও তার সহযোগী সোহাগ তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালায় দুই বখাটে। তারা এখন আত্মগোপনে আছে।
এ ঘটনার ব্যাপারে সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, ঘটনা আমরা শুনেছি। লিখিত কোন অভিযোগ পাইন।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেয়া হবে।





