ঝালকাঠির রাজাপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ১০ম শ্রেণির ছাত্রী। সোমবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
নিহত রিমা আক্তার (১৫) ঢাকার কেরানীগঞ্জের চুন কুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী এবং উপজেলার দক্ষিণ আঙ্গারীয়া গ্রামের মো. মিরন তালুকদারের মেয়ে। সে তার পরিবারসহ দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জে বসবাস করে আসছে।
পারিবারিক সূত্রে জানাযায়, রিমা আক্তার ঈদুল আজহা উপলক্ষে তার নানা মোতালেব সরদারের বাড়িতে বেড়াতে যায়। ২৭ আগস্ট সকালে রিমার স্বজনরা তার মামা কামাল হোসেনের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) শামসুল আরেফিন জানায়, আমরা স্বাস্থ্য কেন্দ্র থেকে লাশ উদ্ধার করেছি এবং ময়না তদন্তের প্রস্তুতি নিচ্ছি।





