প্রতিনিয়ত কত রকমের ঘটনা ঘটে চলেছে আমাদের চারিপাশে। তবে সব ঘটনা জানা সম্ভব না হলেও কিছু কিছু জানাজায়। আর সেসব খবর আসলেই আমাদের অবাক করে দেয়। যেমনটি ঘটেছে রাজশাহীতে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
রাজশাহী চারঘাটে সারদা ট্রাফিক আইন পালন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ট্রাফিক পুলিশ বিপুল। শনিবার সন্ধ্যা সাত টার সময় চারঘাট উপজেলা সারদা ট্র্রাফিক মোড়ে যানজট নিরসন করতে গিয়ে বাক বিতন্ডা হয়।
ঘটনার এক পর্যায়ে ইজি বাইক চালক রায়হান পায়ের সেন্ডেল খুলে ট্রাফিক পুলিশকে আঘাত করে। পাল্টা জবাবে ওই পুলিশ ও চালককে চড়-থাপ্পর মারে। ঘটনার পরস্পর স্থানীয় পরিবেশ বেগতিক দেখে থানা পুলিশকে তলব করা হয়।
পরে ঘটনাস্থল থেকে সাদিপুরের বাসিন্দা এজি বাইক মালিক কাশেম, পিতা- দানেশ সরকারকে থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এই ঘটনার সাথে জড়িত আস্করপুর গ্রামের কামরুলের ছেলে রায়হান এবং সাগরের ছেলে সোহল। তারা উভয়ে ইজি বাইক চালক।
এ বিষয়ে চারঘাট থানার ওসি নজরুল জানান, আসন্ন ঈদকে কেন্দ করে সড়ক গুলোর যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছে। অথচ বিকল্প পরিবহন গুলো ট্রাফিক আইন অমান্য করছে। তদুপরি চালকদের আচরনবিধির কারনে সড়ক নিরাপদ রাখা কষ্টকর।





