আজ শনিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে বন্দী থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে দেখা করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারেকেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছে জিয়া পরিবারের ৫ সদস্য। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কারাবিধি অনুযায়ী স্বজন এবং আইনজীবীরা দেখা করতে পারেন। সেই নিয়ম মেনেই শনিবার স্বজনরা দেখা করতে গেছেন বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি তার ছোট কন্যা জাহিয়াকে সঙ্গে নিয়ে দেশে এসেছেন।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে দেখার করতে গত বৃহস্পতিবার অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন স্বজনেরা। আজ শনিবার তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়। অনুমতি পেয়েই স্বজনেরা কারাগারে গেছেন।

কারা সূত্র জানিয়েছে, শর্মিলা ছাড়াও কারাগারে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন তাঁর (খালেদা জিয়ার) বোন সেলিমা রহমান, ভাগ্নে ড. মামুন ও আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান।

ঈদের আগে পারিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়াতে ঈদের আনন্দই পাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। কারাগারের একটি সূত্র জানিয়েছে, আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমানকে কাছে পেয়েই কপালে চুমু খেয়েছেন খালেদা জিয়া, আদরও করেছেন প্রাণভরে।

কারাগারে বিশেষ সুবিধাপ্রাপ্ত কয়েদিরা প্রতি ১৫ দিন অন্তর স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর আগে গত ৩ আগস্ট জিয়া পরিবারের সদস্যরা বেগম জিয়ার সঙ্গে দেখা করেন। ১৫ দিন পর আজ ১৮ আগস্ট তাঁরা আবার সাক্ষাতের সুযোগ পেলেন।