আগামী ২২ সেপ্টম্বর এবারের ঈদুল আজহা । এরি মধ্যে কুরবানির হাট জমে উঠেছ সারাদেশে।বড় বড় গরু হাটে উঠছে । বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রত্যন্ত গ্রাম হিজলা পূর্বপাড়ার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মুনজুরুল আলম চৌধুরী গরুর ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
খামারের যমজ দুই ষাড় লাল্টু ও পল্টু একত্রে বিক্রি হয়েছে সাড়ে ছয় লাখ টাকায়।গরু দুটি ফ্রিজিয়ান জাতের বলে জানিয়েছেন খামারের মালিক।যমজ দুই গরুকে দেখতে ভীড় করছেন এলাকাবাসী।
খামারের মালিক বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে তার খামারে একটি গাভি যমজ দুটি ষাঁড় প্রসব করে। কৃত্রিম প্রজননে জন্ম নেয়া উন্নত ফ্রিজিয়ান জাতের এই দুটি ষাঁড়ের নাম রাখেন লাল্টু ও পল্টু।
মাসিক ৯ হাজার টাকায় গরুর খামার পরিচর্যার জন্য তুষার নামে এক রাখালকে রাখেন। গরুর খাবারের যোগান দিতে পাশেই রয়েছে উন্নত ঘাস চাষের নির্ধারিত জমি। স্থানীয় খড়-কুটা, ঘাস-ভুসি ইত্যাদি খাইয়ে লালন-পালন করা হয় আকর্ষণীয় ষাঁড় লাল্টু-পল্টুসহ খামারের অন্য ১৪টি গরু।
খামার থেকেই ষাঁড় দুটি বিক্রি হয়েছে সাড়ে ছয় লাখ টাকায়। কিনেছেন হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আজমীর আলী।তবে অনেকে বলছে হাটে নিলে গরু দুটি আরও বেমি দামে বিক্রি করতে পারতো। কেননা এবছর গরুর দাম চড়া ।





