গত রাতে রাজধানীর ধানমন্ডিতে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক গৃহবধূকে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক তরুণীকে আটক করেছে র‌্যাব-২। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত পৌন এগারোটার দিকে ধানমন্ডির হাজী আফসার উদ্দিন রোড এলাকা থেকে ওই গৃহবধূকে আটক করা হয়। তবে র‍্যাব-২ থেকে আজ শুক্রবার সকালে এই তথ্যটি জানানো হয়।

র‌্যাবের মিডিয়া এন্ড লিগ্যাল উইংয়ের সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ফারিয়াকে র‌্যাব-২ এর কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারিয়া আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে তার মোবাইলের মাধ্যমে ফেসবুকে মিথ্যা ও উস্কানিমূলক পোস্ট শেয়ারের কথা স্বীকার করেছেন যা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।

র‌্যাব আরও দাবি করেছে, অভিযুক্ত নারী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশের নামে মিথ্যা ও সাজানো ছবি ফেসবুকে শেয়ার করেছেন। র‌্যাব তার মোবাইল ফোন, ফেসবুক প্রোফাইলের প্রিন্ট কপি ও একটি অডিও ক্লিপ জব্দ করেছে।