ঝিনাইদহে সড়ক আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, দুপুরে কুষ্টিয়া থেকে রূপসা পরিবহনের একটি বাস যশোর যাচ্ছিল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
পথে ঝিনাইদহ- যশোর মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপরদিকে ঝিনাইদহ সদরের সাধুহাটি গালর্স স্কুল এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।





