ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীর সরকারে রাজনীতি করেন না, এমন প্রতিনিধি থাকতে পারে বলে ইঙ্গিত দেন এই মন্ত্রী। তবে সেখানে বিএনপির কেউ থাকবে না, সেটা নিশ্চিত করেছেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সংসদে না থাকলেও টেকনোক্রেট কোটায় নির্বাচনকালীন সরকারে বিএনপির মন্ত্রী রাখা যায় কি না, এমন প্রশ্নে আওয়ামী লীগ নেতা বলেন, ‘টেকনোক্রেট কোটায় বুদ্ধিজীবী আছে, সুশীল সমাজ আছে, বিভিন্ন শ্রেণিপেশার লোক আছে, তাদের থেকে নেয়া যায়, নিলে তাদের নেব, দল থেকে কেন নেব?’
শুক্রবার সকালে রাজধানীর মহাখালীতে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।আগামী জাতীয় নির্বাচনের তফসিলের বাকি আর দুই থেকে আড়াই মাস। এর মধ্যেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ভোটে আসার বিষয়ে কোনো ঘোষণা আসেনি।
তিনি বলেন, ‘পার্লামেন্টে তাদের (বিএনপি) কোন প্রতিনিধিত্ব নেই। যখন আসার সুযোগ ছিল তখনও তারা আসেনি। তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত অফার করা হয়েছিল কিন্তু তারা আসেনি। এবার তারা পার্লামেন্টে উপস্থিত নেই। আমরা তো এবার তাদেরকে ডাকতে হবে এমন কোন চিন্তা নেই।’





