আমার অনেকেই মোবাইলে সবসময় অসতর্ক অবস্তায় রাস্তা ঘাটে কথা বলি ।যা অনেক সময় আমাদের বড় ধরনের ক্ষতির সম্মূখিন হতে হয় । মোবাইল হারাতে হয় । আবার অনেকের জীবনে কাল হয়ে দড়ায় মোবাইলে অসতর্ক ভাবে রাস্তা ঘাটে কথা বলা।এমনি কাল হল মনিরার জীবনে জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মোবাইল ফোনে কথা বলতে গিয়ে প্রাণ হারালেন মনিরা আক্তার (১৩)। সোমবার (২ জুলাই) সকালে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের হাজীর গেট এলাকার রেল লাইন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছিলেন মনিরা। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।নিহত মনিরা ওই ইউনিয়নের উজির ধরণী গ্রামের মোজাফফর মিয়ার মেয়ে। সে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

এ ঘটনার ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাশ বলেন, ধারণা করা হচ্ছে মনিরা সকালে রেললাইনের পথ দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছিল। ওই সময় ট্রেন এসে পড়লে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুল ছাএী।ঘটনাটি দূঃখজনক ।