দুই যুবকের সঙ্গে আসে জুতোর দোকানে ডুকে এই মেয়েটি।মেয়েটিকে দোকানে বসিয়ে দুই যুবক লাপাত্তা হয়ে যায়। দোকানদার ভেবেছিলেন, মেয়েটিকে বসিয়ে তারা হয়ত বাহিরে কোন কাজে গিয়েছে।কিন্তু ঘটনাটা তা নয় ,মেয়েটি বসেই রইল কিন্তু ছেলে দুইটি আর আসে না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সাত পাঁচ ভেবে মেয়েটিকে কিছুক্ষণ পর প্রশ্ন করেই ফেলেছিলেন জুতোর দোকানের মালিক। কিন্তু কোনও উত্তর মেলেনি। বরং নির্বাক চোখে বছর কুড়ির মেয়েটি তাকিয়ে ছিল তাঁর দিকেই। কোনও কথারই উত্তর না দেওয়ায় সন্দেহ গাঢ় হয় দোকানদারের। তিনি তখন স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি জানায়। খবর যায় পুলিশে। এরপরই মেয়েটিকে জিজ্ঞাসা করে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজার এলাকায় এই মেয়েকে নিয়ে রহস্য দানা বেঁধেছে।

ওদলাবাড়ি বাজারের ব্যাবসায়ী আনন্দ আগরওয়াল জানিয়েছেন, বুধবার রাতে তাঁর বাড়ির নিচে একটি জুতোর দোকানে দুই যুবক এই মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটিকে ওই দোকানে বসিয়ে ওই দুই যুবক বেপাত্তা হয়ে যায়। অনেক রাত হয়ে গেলেও ওই যুবকদের কোন খোঁজ না পাওয়ায় সেচ্ছাসেবি সংগঠন ডুয়ার্স এক্সপ্রেস মেলের সম্পাদক রাজু নেপালিকে খবর দেন তিনি। এরপর মালবাজার থানার পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।সজানা গিয়েছে, ওই মেয়েটির বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর এলাকায়। ওই দুই যুবক ফুঁসলিয়ে তাকে দুদিন আগে ইসলামপুর থেকে নিয়ে আসে।

মেয়েটির থেকে বাড়ির ফোন নাম্বার নিয়ে রাজু রাতেই বাড়ির লোকের সঙ্গে কথা বলেন। জানা যায়, দু’দিন আগে নিখোঁজ হয়েছে মেয়েটি। পুলিসি জেরার মুখে মেয়েটি জানায়, তাকে ঘুরতে নিয়ে যাবে বলে ওই দুই যুবক ওদলাবাড়ি নিয়ে আসে। দুই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।