রাজাবাবুর উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। ৮ ফুট লম্বা। বুকের মাপ ১২ ফুট। ওজন প্রায় ৫২ মণ। রাজাবাবুর স্বাস্থ্য সুরক্ষায় রয়েছে সার্বক্ষণিক চিকিৎসক। আর নিরাপত্তা দিচ্ছে পুলিশ। না, রাজাবাবু কোনো কেউকাটা ব্যক্তি নয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কেবলই একটি ষাড় গরু। কোরবানির ঈদকে সামনে রেখে রাজাবাবুকে সযত্নে লালন পালন করছেন খান্নু মিয়া। তার টার্গেট রাজাবাবুকে বিক্রি করবেন ২০ থেকে ২২ লাখ টাকায়।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামে খান্নু মিয়ার বাড়িতে রাজাবাবুকে দেখতে এখন ভিড় লেগেই থাকে। সবারই প্রশ্ন খান্নু মিয়া কি খাইয়ে এতবড় গরু বনালো। খান্নু মিয়ার দাবি কোনো কৃত্তিম পদ্ধতি নয়। একেবারে প্রাকৃতিক উপায় অবলম্বন করেছেন তিনি। তিনি জানান, চার বছর আগে ঢাকার কেরানিগঞ্জ হাট থেকে ৩ লাখ ৮০ হাজার টাকায় এই ষাড় গরুটি কিনে আনেন। রাজাবাবুকে চিড়া, গুড়, আপেল, মাল্টা, মিষ্টি লাউ, ভূষি, খড়, সবরি কলা, বিচি কলা ও ছোলা খাবার দেওয়া হয়েছে প্রতিদিন। এতে প্রতিদিন ব্যয় হয়েছে ২ থেকে ৩ হাজার টাকা। এ পর্যন্ত রাজাবাবুর পিছনে তার প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে।