এবার ভারতের নদীয়ায় প্রেমিকাকে ধর্ষণ করে ছাদ থেকে ফেলে মেরে ফেলার অভিযোগ উঠেছে এক প্রেমিকের বিরুদ্ধে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভারতের নদীয়ার চাপড়াতে গভীর রাতে লুকিয়ে প্রেমিকের বাড়িতে দেখা করতে গিয়েছিল স্কুলছাত্রী। এরপর প্রেমিক ওই স্কুল প্রেমিকাকে ‘ধর্ষণ’ করে, অতঃপর কলেজছাত্র প্রেমিক ওই স্কুল প্রেমিকাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুনের চেষ্টা করে।

ওই স্কুল কিশোরী বর্তমানে গুরুতর জখম অবস্থায় কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নদীয়ার চাপড়ার দোয়েরবাজার মাঠপাড়া এলাকার বাসিন্দা নির্যাতিতা ছাত্রী ও অভিযুক্ত যুবক দু’জনেই।

এদিকে হাসপাতালে বেডে শুয়ে ওই ছাত্রী জানায়, অভিযুক্ত যুবক চিন্ময় মণ্ডল তার প্রতিবেশী। প্রায় ১ বছরের উপর তাদের সম্পর্ক। প্রায় রোজই সে চিন্ময়ের বাড়িতে যেতো। এমনকি মাঝে মধ্যে রাতেরবেলাও তাকে ডেকে পাঠাত চিন্ময়। বাড়িতেই লুকিয়ে দেখা করতো তারা।

নির্যাতিতা ছাত্রী আরোও জানায়, সোমবার সন্ধ্যা বেলাও তাকে ডেকে পাঠায় চিন্ময়। অতঃপর সে তাদের বাড়িতে যায়। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, সেখানে যাওয়ার পরপরই চিন্ময় কাল জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। সে বাধা দিলে তাকে মারধর করে চিন্ময়। এরপর বাড়িতেই জোর করে তার সঙ্গে ‘সহবাস’ করে চিন্ময়। তারপরই সে অজ্ঞান হয়ে যায়। তার আর কিছু মনে নেই বলে দাবি করেছে ওই ছাত্রী।

এদিকে ওই ছাত্রীর মায়ের অভিযোগ, তার মেয়েকে ধর্ষণ করেছে প্রতিবেশী যুবক চিন্ময়। তারপর ছাদ থেকে ছুঁড়ে ফেলে তার মেয়েকে খুন করার চেষ্টা করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল মেয়ে। এদিন সকালে বাড়ির পাশে ড্রেন থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় মেয়েকে।

অপরদিকে অভিযুক্ত প্রেমিকের দাবি, ওই ছাত্রী মিথ্যা কথা বলছে। তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে এখন পর্যন্ত এই ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা যায়।