সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তাকে অনেকেই ফাটাকেস্ট বলেও জানেন অনেকে। আর তার কারন হল সাধারন মানুষের অনেক কাছে গিয়ে সব কিছু পরজাবেক্ষন করার কারনে। কিন্তু মাঝে মধ্যে তিনি তার কিছু মন্তব্য করে আলোচনায় আসেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিএনপি কি পাগলা কুকুর। এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি জানতে চাই বিএনপি কি পাগলা কুকুর। যে কুকুর কামড়ালে আমাদের আতঙ্কিত হতে হবে?

শনিবার সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়।

এক প্রশ্নে কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হলেও সরকারের কোনো প্রকল্পের কাজ বন্ধ থাকবে না।

বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, উনি তো কোনো ফোন করেননি। আমি অনেকবার ফোন করেছি উনি অসুস্থ ছিলেন হাসপাতালে গিয়েছিলেন, আমি ফোন করেছি। তিনি বললেন যে কথা বলতে পারবেন না এজন্য তার সঙ্গে কথা হয়নি। আমাকে কল দিতে হবে এমন কোনো পূর্ব শর্ত থাকতে পারে না।

তিনি বলেন, সড়কের অবস্থার পরিবর্তন এখন হতেই হবে। গতকাল আমি গাজীপুর সাভারে গিয়েছিলাম দেখলাম বাস পরিবহন গুলোতে মামলা হচ্ছে তার মানে পুলিশ এগুলো এখন ভালোভাবে দেখছে।

‘বাসগুলো আগে ফ্রি স্টাইলে চলতো এখন ফ্রি স্টাইলে চলার কোনো সুযোগ নেই। যেগুলোর ফিটনেস নেই সেগুলো এখন কড়া মনিটরিং এর মধ্য দিয়ে আছে। যে কারণে সমাধানের সম্ভাবনাও এগিয়ে আসছে।’