এই ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে । রানীক্ষেত নামে ফেরীটি পদ্মা নদীতে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে পারাপার হচ্ছিল। হঠাৎ করে দুর্ঘটনার কারণে ফেরিটি ডোবার উপক্রম হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ফেরিতে থাকা এক যুবক বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করেন। ফোন পেয়ে পুলিশ সদস্যরা তারাতারি জানান দায়িত্বরত কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে । অতঃপর তার এই একটি ফোন কল পেয়ে বেঁচে গেল ফেরিতে থাকা ৩০০ প্রান।

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ৩০০ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়। এ সময় ফেরীতে থাকা ৯টি ট্রাক ও ছয়টি বাসও নিরাপদে ফেরীসহ তীরে আসতে সক্ষম হয়। পরে মুন্সীগঞ্জের শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল ট্রলার ও পাম্প মেশিন সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ডুবে যাওয়া ফেরি থেকে পানি নিষ্কাশন শুরু করে।

এ সময় ফেরিতে ৯টি ট্রাক ও ৬টি বাস ছিল। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ফেরিটি কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়া কাঁঠালবাড়ি ঘাটে নিরাপদে পৌঁছেছে বলে পুলিশ সূত্র জানায়।শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের পদ্মা নদীর লৌহজং টার্নিং পয়েন্টে কাঁঠালবাড়ি ঘাটগামী ডাম্বফেরি রাণীক্ষেত ড্রেজারের পাইপের সাথে ধাক্কায় ফেরির তলা ফেটে গেছে। মঙ্গলবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে এই ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে ফেরির তলা ফেটে যায়। দুইটি লঞ্চের মাধ্যমে তাদের কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে দেওয়া হয়।আর এই যুবকের প্রশংসা করলেন সবাই কারন তার সচেতনায় বেঁচে গেল নতুবা বড় দুর্ঘটনার মুখোমুখি হতে হত।