বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন , বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ মন্তব্য করে আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নোমান বলেন, ‘এই কমিশন সরকারের আজ্ঞাবহ। এই কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন কখনওই সুষ্ঠু হবে না। তাই কমিশন পুনর্গঠন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘কোমলমতি ছাত্রদের আন্দোলন যদি রাজনৈতিক প্রতিফলিত হতো তাহলে এবারেই ক্ষমতা হারাতে হতো শেখ হাসিনাকে। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। আমরা চেয়েছি শিশুরা তাদের আন্দোলন চালিয়ে যাক আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করি।’

এ আন্দোলনকে প্রধানমন্ত্রী নিজে, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নেতা-কর্মী সবাই সমর্থন করেছে। আর যখন আমরা সমর্থন করলাম তখন এটা উসকানি হয়ে গেল? তারা সমর্থন করলে সাহায্য, আমরা করলে উসকানি?