শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারাদেশে চরম আন্দোলন চলে গত সপ্তাহে।শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে এক দল দুর্বৃত্তরা মিশে রাজধানীতে নাশকতা চালায় । এর মধ্যে অন্যতম আওয়ামী লীগ কার্যালয়ে হামলা । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে চাপাতি হাতে থাকা সেই যুবকের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তার নাম, আসিক হাসান। সে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি।
মঙ্গলবার (৭ আগস্ট) সোনাইমুড়ী থানার ওসি মো. নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বনানী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আসিকের কাছে_স্কুল ড্রেস, নকল আইডি কার্ড, একটি চাপাতি, দুটি ককটেল ও বিস্ফোরক পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।
ওসি নাসিম জানান, আসিক হাসান উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের মোশাররফ হোসেন দুলালের ছেলে। সে চৌমুহনী ডিগ্রি কলেজের ছাত্র এবং সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।
এদিকে আসিক হাসানের গ্রেফতার বিষয়ে জানতে একাধিকবার বনানী থানার ওসির মুঠোফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এছাড়া ওসি তদন্ত বোরহান উদ্দীন জানান, তিনি ছুটিতে আছেন।
আন্দোলনে আসিককে একটি চাপাতি হাতে দৌড়াতে দেখা যায়। একপর্যায়ে সে চাপাতিটি নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলে। এ দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গত,গত ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় ২ শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামে রাজধানীসহ সারাদেশে।গত এক সপ্তাহ রাজধানীসহ সারদেশে বাসচলাচল বন্ধ করে দেয় বাস মালিকরা শিক্ষার্থীদের আন্দোলনের কারণে।শিক্ষার্থীদেরসব দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তা বাস্থবায়নের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।





